চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুষের টাকার জন্য অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রে। ছবি : কালবেলা
মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রে। ছবি : কালবেলা

কক্সবাজারের চকরিয়ায় চাহিদামতো ঘুষ না দেওয়ায় বাদীকে তুলে নিয়ে মারধর করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর আদায়সহ অন্তঃসত্ত্বা নারীর উপর হামলার অভিযোগ উঠেছে মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার বিএমচর বেতুয়াবাজারস্থ মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— মোহাম্মদ রফিক (৪৫), তার স্ত্রী পিংকি আকতার (৩৫), রফিকের ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শিপা জান্নাত (৩০) ও তার ছোটবোন শারমিন আক্তার (২৮)।

ভুক্তভোগী মোহাম্মদ রফিক (৪৫) এই বিষয়ে প্রতিকার ও বিচার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মধ্যম চর পাড়ার বাসিন্দা মোহাম্মদ রফিকের সঙ্গে স্থানীয় আবু তাহের গংদের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিষয়ে চকরিয়া সিনিয়র সহকারী জজ আদালতে মামলা বিচারাধীন। গত ৩ এপ্রিল প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করলে রফিক পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। তখন এসআই ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন এবং রফিকের কাছ থেকে খরচের কথা বলে ৩ হাজার টাকা নেন। ​ রফিকের দাবি, বিষয়টি মীমাংসা করে দেওয়ার নাম করে এসআই ফারুক পরবর্তীতে ১ লাখ টাকা দাবি করেন। রফিক টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের পক্ষ নেন। গত ৭ এপ্রিল সকাল ১০টার দিকে এসআই ফারুকের উপস্থিতিতে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করলে রফিকের পরিবার বাধা দেয়। এ সময় এসআই ফারুক নিজেই রফিকের ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেটে লাথি মেরে গুরুতর আহত করেন। এছাড়াও রফিকের স্ত্রী ও বোনকে পিটিয়ে আহত করা হয়।

রফিক আরও জানান, ঘটনার পর তাকে জোরপূর্বক গাড়িতে তুলে বেলা ১১টার দিকে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৩০০ টাকার তিনটি খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে তাকে ছেড়ে দেয়। ​ অন্তঃসত্ত্বা শিপা জন্নাত বলেন, আমার ভাসুর রফিককে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে এসআই ফারুক আমার তলপেটে সজোরে লাথি দিলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে অভিযুক্ত এসআই ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনি ১ লাখ টাকা ঘুষ চাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, মোহাম্মদ রফিক আদালতে মামলা করলেও, বিরোধের ওই জায়গায় প্রতিপক্ষকে কাজ না করা সম্পর্কে আদালতের কোনো আদেশ দেখাতে পারেননি। তাই অপর পক্ষকে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যেতে বলি। ঝামেলা এড়াতে রফিককে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। রাগের মাথায় লাঠি দিয়ে একটি বাড়ি দিয়েছেন বলেও জানান তিনি।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজিদুর রহমান কালবেলাকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সত্যতা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১০

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১১

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১২

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৩

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১৪

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১৫

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৬

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৭

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৮

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৯

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

২০
X