সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
অনলাইন সংস্করণ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ৪০

দিরাই থানা। ছবি : সংগৃহীত
দিরাই থানা। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ছাদিরপুর ও রফিনগর গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাদিরপুর গ্রামে ধান শুকানোর জায়গা (খলা) নিয়ে হামিদ মিয়া ও হুসেন মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হুসেন মিয়ার পক্ষের আহাদ নুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময়ে উপজেলার রফিনগর গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে শফিক মিয়া ও আশরাফ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে শফিক মিয়ার পক্ষের গিয়াস উদ্দিন (৫৫) মারাত্মকভাবে জখম হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

পৃথক এই দুই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রাম দুটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১০

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১২

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৩

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

১৪

থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল বন্ধ ঘোষণা

১৫

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

১৬

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

১৭

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

১৮

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

১৯

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

২০
X