নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা মিজানুর রহমান (শাহিন) । ছবি : কালবেলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা মিজানুর রহমান (শাহিন) । ছবি : কালবেলা

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকার চাঞ্চল্যকর রাফি হত্যার মামলার অন্যতম আসামি মিজানুর রহমান শাহিনকে গ্রেপ্তার করেছে পিবিআই। ক্যাশিয়ার শাহীন নামে তিনি পরিচিত।

বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জার্মান যাওয়ার চেষ্টা করছিলেন।

মিজানুর রহমান (শাহিন) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা ও শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে।

দুপুরে ঢাকার আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পিবিআই'র পরিদর্শক মো. জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনার এজাহার নামীয় শহিদ, টিটু, হুকুম আলী, আলামিন গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন। বাতেন নামের এক আসামি পলাতক রয়েছেন। এদের মধ্যে আলামিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তিতে জানা যায়, আসামি মিজানুর রহমান (শাহিন)-এর মুঠোফোনের নির্দেশনায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।

পিবিআই'র পরিদর্শক মো. জামাল উদ্দিন তথ্য নিশ্চিত করে জানান, আসামি শাহিন দীর্ঘ ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। বুধবার ভোরে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মান যাওয়ার চেষ্টা করছিলেন। আদালত আসামিকে জিজ্ঞাসাবাদে ১ দিনের সময় দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X