দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

বালু উত্তোলন বন্ধে কঠোর হুঁশিয়ারি এমপি আশফাকের

আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দিচ্ছেন খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা
আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দিচ্ছেন খন্দকার আবু আশফাক। ছবি : কালবেলা

ঢাকার দোহার-নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। দ্রুত ব্যবস্থা না নিলে জনতাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্টদের ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দোহার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি আশফাক অভিযোগ করেন, কিছু বালু ব্যবসায়ী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার শাইনপুকুর ফুলতলা থেকে নয়াবাড়ী পর্যন্ত পদ্মা নদী তীরবর্তী এলাকায় সব ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও রাস্তার উপর দিয়ে যত্রতত্র ড্রেজারের পাইপ নিয়ে অবৈধ বালু ব্যাবসা করা যাবে না।

এমপি বলেন, নারিশা ডাকবাংলো একটি পর্যটন এলাকা, এখানে কোনোভাবেই বালু ব্যবসা চলতে দেওয়া হবে না। সেখানে কিছু ব্যক্তি প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি অর্থাৎ আমার ছবি ব্যবহার করে অবৈধ ব্যবসা পরিচালনা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অংশের মদদে এসব কর্মকাণ্ড চলছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এমপি আশফাক। তিনি বলেন, একটি চক্র ভুয়া আইডি ব্যবহার করে মানুষের মানহানি করছে এবং নানা ফাঁদে ফেলে অর্থ আদায় করছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।

সমাজে ‘মব সন্ত্রাস’ বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিগবাত উল্লাহ, থানার ওসি আবু বকর সিদ্দিক, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শিকদার, যুবদল নেতা আবুল হাশেম বেপারিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X