মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চাচার হাতে প্রাণ গেল ভাতিজার

নিহত সাইদুল ইসলাম সজিব । ছবি: সংগৃহীত
নিহত সাইদুল ইসলাম সজিব । ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচার হামলায় ভাতিজার নিহতের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) রাত দেড়টার সময় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার (২৮মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার লোসনাবাদ মুনির উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম সজিব (২৫) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোসনাবাদ গ্রামের আবুল হোসেন খানের খানের ছেলে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- একই বাড়ির মৃত রুস্তম আলী খানের পুত্র মিলন খান (৪০), জাফর খান (৪৭), নাসির খান (৪৩), জালাল খান (৫৫), মোকসেদ খানের পুত্র লিটন খান (৪০), রিপন খান (৪২) ও মিলন খানের স্ত্রী বিথী বেগম (৩৫)।

এদিকে এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন- আবুল হোসেন খান (৬৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৫৫), হাসান আলী খান (৫৮) ও আয়শা বেগম (৫০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে সাইদুল ইসলাম তার বসতবাড়ী সংলগ্ন রেকর্ডীয় জমিতে একটি দোকান ঘর উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় সাইদুল ইসলামের চাচাতো চাচা মিলন খান ৮ থেকে ১০ জন লোকজন নিয়ে উপস্থিত হয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোঠা দিয়ে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় হামলায় সাইদুল ইসলাম সজীব রক্তাক্ত জখম হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলাম মারা যান।

এ ঘটনায় নিহতের পিতা আবুল হোসেন খান বাদী হয়ে রোববার (২৯ মার্চ) থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা জানান, ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X