বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হামে আক্রান্ত হয়ে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা। ছবি : কালবেলা
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীরা। ছবি : কালবেলা

বরিশালে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে অতিসংক্রামক রোগ হাম। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। একই সময়ে বিভাগজুড়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৩ জনে।

মারা যাওয়া দুই শিশু হলো- বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের পাঁচ মাস বয়সি ছেলে মো. ইমাম এবং বরগুনার আমতলী উপজেলার আবু বক্করের নয় মাস বয়সি ছেলে আবু সালেহ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন হাম আক্রান্ত শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯১ জন শিশু। চলতি বছরের ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে মোট ৩১০ জন শিশু চিকিৎসা নিয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, ‘প্রতিদিনই হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৭৫১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ জন শিশু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৭২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন। তবে একই সময়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১০

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১১

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১২

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৩

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৪

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৫

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৬

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৭

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৮

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৯

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

২০
X