সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিহত সালেহ আহমেদ জয়ধর। ছবি: সংগৃহীত
নিহত সালেহ আহমেদ জয়ধর। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় মাদক আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতের প্রায় ১ কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক।

নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার কারবালার টুক গ্রামের বাসিন্দা

বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সালেহ আহমেদ জয়ধরের মৃত্যু হয়।

পরে সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) তার মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে বিজিবি জানায়, নিহতসহ তিনজনই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার চোরাচালান কাজের সঙ্গে জড়িত ছিলেন।

সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বলেন, মাদক আনতে গিয়ে ভারতীয় খাসিয়াদের বন্দুকের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতসহ তিনজনই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার চোরাচালান কাজের সঙ্গে জড়িত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X