কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

তিন দিনের সরকারি সফরে আজ ভোলা যাচ্ছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্পিকার নির্বাচিত হওয়ার পর ভোলায় এটিই তার প্রথম সফর। এদিকে তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে তার ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে সড়ক পথে বরিশাল হয়ে বিকেল ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ স্পিকারের কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর সেখান থেকে বিকেল ৫টায় তিনি তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পরেরদিন শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আরেকটি সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সফরের তৃতীয় দিন শনিবার সকাল ১০ টায় সার্কিট হাউজে ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সাথে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১০

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১১

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১২

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৩

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৪

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৫

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৬

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৭

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৮

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৯

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

২০
X