চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিসির ৭ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পেট্রোলিয়ামে কর্পোরেশন । ছবি: সংগৃহীত
বাংলাদেশ পেট্রোলিয়ামে কর্পোরেশন । ছবি: সংগৃহীত

বাংলাদেশ পেট্রোলিয়ামে কর্পোরেশন (বিপিসি) ও এর অধীনস্থ বিভিন্ন সহায়ক কোম্পানিতে শীর্ষ পর্যায়ে প্রশাসনিক রদবদল করা হয়েছে। এতে একসঙ্গে ৭ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসি সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদল কার্যকর করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক ও জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই পরিবর্তন আনা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. আমির মোহাম্মদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বিতরণ ও বিপণন বিভাগ) পদে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিপিসি চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেনকে বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক করা হয়েছে। বিপিসির মহাব্যবস্থাপক (অর্থ) পদে চলতি দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) পদে চলতি দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাদের ১৬ এপ্রিল বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন অপরাহ্ণে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দপ্তরগুলোর কাজ আরও কার্যকর করার লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X