সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

জ্বালানি সরবরাহ বন্ধ রাখা একটি পাম্প। ছবি : কালবেলা
জ্বালানি সরবরাহ বন্ধ রাখা একটি পাম্প। ছবি : কালবেলা

সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল, অকটেন ও ডিজেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকসহ সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট বিভাগের কোনো পাম্পে জ্বালানি তেল না পেয়ে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও মোটরসাইকেল আরোহীরা।

সরেজমিনে দেখা যায়, নগরীর বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে পরিবহন চালকসহ সাধারণ মানুষদের। অধিকাংশ পাম্পে ‌‘তেল নেই’ লেখা সাইনবোর্ড টাঙানো দেখা যায়। এতে করে পরিবহন খাতে স্থবিরতা দেখা দিয়েছে। নগরীর সড়কে যানবাহনের সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগও বেড়েছে। জরুরি প্রয়োজনে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন গাড়ি নিয়ে বের হওয়া মানুষজন পড়ছেন বিপাকে।

চালকদের অভিযোগ, তেলের অভাবে আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারছি না। এতে আয় বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না।

আম্বরখানা এলাকার মাইক্রোচালক জাহিদ মিয়া কালবেলাকে বলেন, সকাল থেকে বিভিন্ন পাম্পে লাইনে দাঁড়িয়ে থেকেও পেট্রোল পাইনি। কাজ না থাকায় আয় বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।

নগরীর বাগবাড়ির বাসিন্দা আবুল কাসেম কালবেলাকে বলেন, অকটেন সংকটে পড়ে আমার প্রাইভেটকারের জ্বালানি শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে রিকশায় করে সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর ১৫ থেকে ২০টি পাম্পে ঘুরেও কোথাও পেট্রোল বা অকটেন পাইনি। এতে চরম ভোগান্তিতে পড়েছি। এছাড়া কবে থেকে আবার পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তার কথা জানান তিনি।

মেজরটিলা এলাকার বাসিন্দা সেলিনা বেগম কালবেলাকে বলেন, হঠাৎ করে এমন জ্বালানি সংকটে সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

নগরীর লামাবাজারের ব্যবসায়ী নাসিম হোসেন বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি সংকট তৈরি হওয়ায় আমরা প্রস্তুত থাকার সুযোগ পায়নি। আমার মোটরসাইকেলের পেট্রোল-অকটেন না পাওয়ায় ভোগান্তিতে পড়েছি। জ্বালানি সংকটের কারণে আমার দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমেও প্রভাব পড়ছে। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে এ বিষয়ে কোনো স্পষ্ট নেই।

সিলেটের তেলের সংকট নিয়ে এক গ্রাহক অভিযোগ করেন, তিনি প্রায় ২০টি পাম্প ঘুরেও কোথাও পেট্রোল, অকটেন বা ডিজেল পাননি। পাঠানটুলা, আম্বরখানা, চৌকিদেখিসহ নগরীর গুরুত্বপূর্ণ পাম্পগুলোও বন্ধ ছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ কালবেলাকে বলেন, সিলেটে সরকারি হিসেবে তেলের সরবরাহ স্বাভাবিক বলা হলেও বাস্তবে অনেক পাম্পে সংকট দেখা দিয়েছে। এর মূল কারণ, নতুন নিয়মে প্রতিটি পাম্পকে দৈনিক মাত্র ২০০০ লিটার তেল বরাদ্দ দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় কম।

এছাড়া কম পরিমাণ তেল পরিবহনে খরচ বেশি হওয়ায় অনেক পাম্প মালিক তেল নিতে আগ্রহী নন। ফলে সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে একসঙ্গে কয়েক দিনের তেল সরবরাহের প্রস্তাব নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।

তেল মজুত বা সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রতিটি পাম্পে সরকারি ট্যাগ অফিসার ছাড়াও এনএসআই ও ডিজিএফআইয়ের নজরদারি রয়েছে। নিয়মিত স্টক হিসাব থাকায় তেল মজুতের সুযোগ নেই। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সিলেটের জ্বালানি তেলের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কালবেলাকে, জ্বালানির কোনো ঘাটতি নেই বরং আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা বেড়ে যাওয়ায় পাম্পগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, সরবরাহে শৃঙ্খলা আনতে পাম্প মালিকদের সঙ্গে বৈঠক করেছি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X