বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ড

অভিযানে উদ্ধার দুই জেলে। ছবি : কালবেলা
অভিযানে উদ্ধার দুই জেলে। ছবি : কালবেলা

সুন্দরবনে দস্যু দমনে চলছে কোস্টগার্ডের বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শীল্ড। এর অংশ হিসেবে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। সেই থাকে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত ২ জেলেকে ১টি মাছ ধরার নৌকাসহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড জাহাজ বিসিজিএস তৌফিক’র নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন।

তিনি বলেন, বুধবার (১৫ এপ্রিল) মোংলার জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খালে মাছ ধরার সময় মাছ ধরার সময় দস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয় দুই জেলে। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশে নির্যাতন চালায়। পরের দিন বৃহস্পতিবার মুর্তি খাল এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকাসহ মহিদুল শেখ ও তরিকুল শেখ নামের দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অন্যদিকে শুক্রবার সকালে সুন্দরবনের হোগলডরা খাল এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ৯ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্য তরিকুলকে (৩৫) আটক করা হয়।

আটক ডাকাত, জব্দ অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধার জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লে. আশিকুল ইসলাম ইমন।

উদ্ধার জেলে মহিদুল শেখ (৩৫) ও তরিকুল শেখ (২৫) দুই ভাই। তারা মোংলা উপজেলার বড়ইতলা এলাকার আকাব্বার শেখের ছেলে। আটক দস্যু তরিকুল (৩৫) খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা গ্রামের মুসা মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন সুন্দরবনে দস্যুতার সঙ্গে জড়িত।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১০

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১১

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১২

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৩

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৪

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৫

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৬

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৭

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৮

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৯

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

২০
X