কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কোটালীপাড়ায় বিএনপি নেতা বহিষ্কার

মনিরুজ্জামান খন্দকার মনির ও উপজেলা বিএনপি কর্তৃক প্রেরিত পত্র। ছবি : কালবেলা
মনিরুজ্জামান খন্দকার মনির ও উপজেলা বিএনপি কর্তৃক প্রেরিত পত্র। ছবি : কালবেলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।

উপজেলা বিএনপি কর্তৃক প্রেরিত পত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ পরিপন্থি কাজ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫নং রাধাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খন্দকার মনিরকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন বলেন, মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, বিএনপি একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুযোগ কারও নেই। দলের শৃঙ্খলা রক্ষায় আমরা আপসহীন।

কালবেলা/আরএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১০

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১১

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১২

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৩

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৪

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৫

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৬

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৮

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

১৯

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

২০
X