নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মামলায় নাম উঠল শিক্ষকের, প্রতিবাদে রাস্তায় ছাত্র-জনতা

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের (৩৫) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে মামলা প্রত্যাহার ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ৯ নম্বর সমাজ বায়তুল হাবীব জামে মসজিদের সেক্রেটারি মো. জাহের হোসেন, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মাফুজুর রহমান আল মাদানী এবং হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ শহীদ উল্যাহসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত। তারা অভিযোগকারীকে ‘খারাপ প্রকৃতির’ উল্লেখ করে বলেন, তার কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ভোগান্তিতে রয়েছেন এবং বহু পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে।

তারা আরও বলেন, মামলায় বলা হয়েছে ঘটনার সূত্রপাত গত ৫ ফেব্রুয়ারির একটি দৃশ্যপটে। কিন্তু ঘটনার প্রায় দুই মাস ১০ দিন পর মামলা দায়ের করা হয়েছে। যা তাদের কাছে পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। মিথ্যা মামলা দায়েরের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং গ্রামবাসী প্রতিবাদে নামেন।

মানববন্ধন থেকে বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে, মামলার বাদী অভিযোগের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১০

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১১

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১২

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৩

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১৪

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১৫

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১৬

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৮

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৯

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

২০
X