নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত মো. সফিকুল ইসলাম ওরফে সফিক। ছবি : সংগৃহীত
বহিষ্কৃত মো. সফিকুল ইসলাম ওরফে সফিক। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মো. সফিকুল ইসলাম ওরফে সফিককে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেয় দল।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি এক নারীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতনের কারণে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদা ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত সফিক একই গ্রামের মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

উলেখ্য, শনিবার ১৩ জুন বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে মাছ ধরা ও জাল নিয়ে বিরোধের জেরে তাসলিমা আক্তার খুকিকে প্রকাশ্যে পাইপ দিয়ে বেধড়ক মারধর করেন যুবদল নেতা সফিকুল ইসলাম। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে।

পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাৎক্ষণিক বৈঠক ডেকে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে সুবর্ণচর উপজেলা যুবদল। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X