ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

টোল আদায় নিয়ে সংঘর্ষ

বিক্ষোভ। ছবি : কালবেলা
বিক্ষোভ। ছবি : কালবেলা

নীলফামারীর ডোমারে অটো ও ব্যাটারিচালিত রিকশাভ্যান থেকে টোল আদায়ের প্রতিবাদে আন্দোলনে নামেন চালকরা। এ সময় আন্দোলনে বাধা দিতে গেলে টোল আদায়কারীদের এক ব্যক্তি গণপিটুনি শিকার হন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে অটো ও ব্যাটারিচালিত রিকশাভ্যান চালকদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ডোমার সরকারি কলেজ গেট সংলগ্ন টোল আদায়ের নির্ধারিত স্থানে পৌঁছলে টোল আদায়কারীরা বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আন্দোলনকারীদের হাতে আব্দুর রশিদ নামে এক টোল আদায়কারী মারধরের শিকার হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টোল আদায়ের নামে তাদের হয়রানি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে টোল দিতে না পারলে গাড়ির চাবি কেড়ে নেওয়া এবং মারধরের ঘটনাও ঘটছে বলে দাবি তাদের।

অন্যদিকে ইজারাদাররা জানান, তারা পৌরসভার নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে বৈধভাবে ইজারা নিয়েছেন। নিয়ম মেনে টোল আদায় করা হলেও কিছু ব্যক্তি চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা চালকদের উস্কে দিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে এবং তাদের একজনকে মারধর করে আহত করে বলে অভিযোগ করেন তারা।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, রাস্তায় চাঁদাবাজির কোনো স্থান নেই। তবে পৌরসভার যে নিয়মতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, তা বহাল থাকবে—কিন্তু সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X