কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

তিন দশক পর ধাড়াইল বিলে পদ্মফুলের হাসি, ভিড় বাড়ছে দর্শনার্থীদের

তিন দশক পর ধাড়াইল বিলে পদ্মফুলের হাসি। ছবি : কালবেলা
তিন দশক পর ধাড়াইল বিলে পদ্মফুলের হাসি। ছবি : কালবেলা

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আবারও পদ্মফুলে সেজে উঠেছে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের ধাড়াইল বিল। প্রায় ৩৫ বছর পর হঠাৎ করে পদ্মফুল ফোটায় বিলজুড়ে ফিরে এসেছে হারানো সৌন্দর্য, সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ।

স্থানীয়রা জানান, একসময় পুরো বিলজুড়েই পদ্মফুল ফুটত। সেই সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। শুধু সৌন্দর্যই নয়, পদ্মগাছের সাদা শিকড় সংগ্রহ করে খাদ্য হিসেবেও ব্যবহার করতেন অনেকেই, যা অভাবের সময়ে সহায়ক ছিল।

দীর্ঘ বিরতির পর চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে আবার পদ্মফুল ফুটতে শুরু করে। বর্তমানে বিলের প্রায় এক একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এই ফুল, যা স্থানীয়দের মাঝে নতুন করে আনন্দ ও বিস্ময় তৈরি করেছে।

প্রতিদিনই শত শত দর্শনার্থী ভিড় করছেন বিলপাড়ে। স্থানীয়দের ডিঙি নৌকায় চড়ে বিলের মাঝখানে গিয়ে কাছ থেকে পদ্মফুল দেখার সুযোগ পাচ্ছেন তারা, যা ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলছে।

তবে নিয়ন্ত্রণের অভাবে অনেক দর্শনার্থী ফুল ছিঁড়ে নেওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। এতে বিলের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত সংরক্ষণমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আউজিয়া গ্রামের বাসিন্দা জাহিদ মিয়া বলেন, ‘৩৫/৩৬ বছর আগে সারা বিলজুড়ে পদ্মফুল ছিল। হঠাৎ বন্ধ হয়ে যায়। এবার আবার ফুটেছে- এটা আমাদের জন্য বিস্ময়। প্রতিদিন মানুষ আসছে, আমরা নৌকায় ঘুরাচ্ছি। তবে কেউ যদি ফুল না ছিঁড়তো, তাহলে আরও সুন্দর থাকত।’

মাসকা ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল হাসান ভূইয়া সুমন বলেন, অনেক দিন পর এমন দৃশ্য দেখা যাচ্ছে। এটি সংরক্ষণ করা গেলে এলাকার সৌন্দর্য ও সুনাম দুটোই বাড়বে। তিনি জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) নাঈমূল ইসলাম চৌধুরী জানান, ইউএনও ছুটিতে রয়েছেন। তিনি ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X