চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ডাকাতিয়া নদীর পানিতে ডুবে গেছে দুই শিশু। এদের একজনের মরদেহ তাৎক্ষণিক উদ্ধার হলেও অপরজনের মরদেহ এখনো নিখোঁজ। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৯ এপ্রিল) রোববার দুপুরের পর ঘটনাটি ঘটেছে।

জানা যায়, প্রতিদিন শিশুরা ডাকাতিয়া নদীতে গোসল করে। রোববার একই বাড়ির মোহাম্মদ আলীর ৬ বছরের শিশু ছেলে মো. শাহাদাত ও মাঈনুদ্দিনের ৬ বছরের শিশু ছেলে মাহমুদ ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। পানিতে নেমে দুই শিশু খেলা করছিলেন। খেলার ছলে একে অপরকে জড়িয়ে ধরে। এক পর্যায়ে পানির স্রোতে দুজন তলিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে খোঁজাখুঁজি করেও তাদেরকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে শাহাদাতের লাশ উদ্ধার করে। এ খবর লেখা পর্যন্ত শিশু মাঈনুদ্দিন নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, শিশু দুজনের মধ্যে শাহাদাতের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ মাঈনুদ্দিনের মরদেহ। দুজনের মৃত্যুর ঘটনায় নদীর তীরে বিভিন্ন এলাকার শত শত লোকজন এসে ভীড় করছে। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X