কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গবাদী পশুর চামড়া ছাড়ানোসহ সংরক্ষণ ও পরিবহন বিষয়ে কর্মশালা

গবাদি পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
গবাদি পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

গবাদি পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন বিষয়ে সচেতনতা বাড়াতে যশোরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) যশোর শহরের ডি কে কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)-এর যৌথ উদ্যোগে সকাল ১০টায় কর্মশালাটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএলএলএফইএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও সারোয়ার লেদার কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আলী আশরাফ।

তিনি বলেন, সঠিক পদ্ধতিতে চামড়া ছাড়ানো ও সংরক্ষণ না করায় প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হচ্ছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করছে। এ ক্ষতি রোধে প্রশিক্ষণ ও সচেতনতার বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলএসবিপিসি-এর সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়।

তিনি বলেন, চামড়া শিল্পে সুদিন ফেরাতে সরকার কাজ করছে এবং এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

আরও বক্তব্য দেন বৃহত্তর রাজারহাট চামড়া হাটের মালিক ও যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাজু আহম্মেদ। তিনি বলেন, চামড়া শিল্পের উন্নয়নে হাট কমিটি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আইলেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন লেকচারার মো. শফিকুল ইসলাম চামড়া সংরক্ষণের কারিগরি দিক তুলে ধরেন।

যশোর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় ইমাম, মুয়াজ্জিনসহ চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের ফলে আসন্ন কোরবানির ঈদে চামড়ার অপচয় কমবে এবং মানসম্মত চামড়া রপ্তানির মাধ্যমে দেশ লাভবান হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X