কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।

দিবসটি উপলক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি। কর্মসূচির উদ্বোধন করেন এমজিআই-এর পরিচালক তানভীর মোস্তফা। এটি সাসটেইনেবল পরিবেশের প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার এবং পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ পরিবেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরে। ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআই-এর অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লাখ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে।

অনুষ্ঠানে তানভীর মোস্তফা বলেন, বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।

এ বছর বিশ্বজুড়ে ‘LPG: Pass it Forward’ বা ‘এলপিজির সুফল ছড়িয়ে দিন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এলপিজির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এর আওতায় প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন প্রচারণাও চালানো হচ্ছে।

এ ছাড়া, বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত যেকোনো স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ উপহার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X