ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত সিএনজিতে আগুন, নেভাতে গিয়ে মিলল ১৯ কেজি গাঁজা

উদ্ধার হওয়া ১০ প্যাকেট গাঁজা। ছবি : কালবেলা
উদ্ধার হওয়া ১০ প্যাকেট গাঁজা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে একটি চলন্ত সিএনজিচালিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে সেই আগুন নেভাতে গিয়ে অটোরিকশাটির ভেতরে ১০টি প্যাকেটে ১৯ কেজি গাঁজা পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে পৌর শহরের চণ্ডিবের উত্তরপাড়া প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে একটি চলন্ত সিএনজিচালিতে আগুন লাগার খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা করলে অটোরিকশার ইঞ্জিনের ভেতরে কালো পলিথিনে মোড়ানো ৯টি অক্ষত বান্ডিল ও একটি ছেঁড়া বান্ডিলসহ মোট ১০ বান্ডিল গাঁজা দেখতে পায়। বিষয়টি বুঝতে পেরে অটোরিকশার চালক ঘটনাস্থলেই গাড়িটি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি জব্দ করে। এছাড়া গাঁজাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধার করা গাঁজার পরিমাণ আনুমানিক ১৯ কেজি বলে জানিয়েছে পুলিশ।

ভৈরব থানার ওসি (তদন্ত) লিমন বোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিএনজিসহ গাঁজা উদ্ধার করেছি। সেখানে প্রায় ১৯ কেজি গাঁজা পাওয়া গেছে। তবে আগুন লাগার কোনো স্পষ্ট আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

অকেজো রেললাইন নিলামে বিক্রি না করার কারণ জানালেন মন্ত্রী

জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কসম করে তা রক্ষা করতে না পারলে করণীয় কী?

ইরানের সরকার পতনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

১০

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর : শিশির মনির

১১

পাকিস্তানের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

১২

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

১৩

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

১৪

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

১৮

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১৯

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

২০
X