চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নবজাতক ও স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ হারালেন যুবক

নিহত সোহাগ হোসেন। ছবি : কালবেলা
নিহত সোহাগ হোসেন। ছবি : কালবেলা

কুমিল্লায় নবজাতক সন্তান ও স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। বুধবার (২২ এপ্রিল) সকালে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা নাজমুস শাহিন।

নিহত সোহাগ হোসেন (৩৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আমির হোসেনের ছোট ছেলে। আট ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। চার কন্যাসন্তানের জনক সোহাগের পরিবারে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে লাকসামের একটি হাসপাতালে সোহাগের স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন। মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে স্ত্রী ও নবজাতককে নিয়ে বাড়ির উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশাযোগে রওনা দেন তিনি। পথিমধ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নরপাটি জামমুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সোহাগ।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা পিপলস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার বেলা ১১টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে, এমন হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফুটফুটে নবজাতক সন্তান ও তিন কন্যাকে নিয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন সোহাগের স্ত্রী।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১০

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১১

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১২

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৪

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১৫

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১৬

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১৭

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৮

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

২০
X