বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

মাদকবিরোধী অভিযান। ছবি : কালবেলা
মাদকবিরোধী অভিযান। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিনব কৌশলে পায়ের মোজার ভেতরে লুকানো দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ভৈরবপুর এলাকায় সিলেট বাসস্ট্যান্ডের বিপরীতে বিসমিল্লাহ ফল ভান্ডারের পাশে সড়কে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রানু বেগম (৪২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বাচ্চু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি বিজয়নগর উপজেলার চাঁনপুর (ঈদগাহ সংলগ্ন) এলাকায় বসবাস করছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার মাদকবিরোধী অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে ইয়াবাগুলো গোপন রাখার চেষ্টা করেন রানু বেগম। তিনি তার বাম পায়ের মোজার ভেতরে ১০টি কালো জিপারযুক্ত পলিপ্যাকেটে ইয়াবাগুলো লুকিয়ে রাখেন। পরে তার কাছ থেকে প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২ হাজার পিস। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান ।

কালবেলা/এআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X