চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ এএম
অনলাইন সংস্করণ

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ

শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির খাবার খেয়ে অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে খাবার গ্রহণের কিছুক্ষণ পরই এ ঘটনা ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের টিফিনে পাউরুটি ও ডিম দেওয়া হয়। খাবার খাওয়ার পরপরই শিক্ষার্থীরা বমি ভাব, তীব্র পেটব্যথা এবং চোখে জ্বালাপোড়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হতে থাকে। এতে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাকিদের স্বজনরা দ্রুত চিকিৎসার জন্য বাড়িতে ও ক্লিনিকে নিয়ে যান।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে অত্যন্ত নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত খাবার সরবরাহ করা হচ্ছিল। বিষয়টি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন সংস্থা ‘গাক’-কে একাধিকবার জানানো হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বারবার অভিযোগ করা সত্ত্বেও খাবারের মান উন্নত করা হয়নি। আজ সেই খাবার খেয়েই আমার ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল, যা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে বক্তব্য জানতে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-এর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলায় ২০০টিরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পাউরুটি, দুধ, কলা ও ডিম সরবরাহ করা হয়। তবে জেলাজুড়েই দীর্ঘদিন ধরে এই কর্মসূচির খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে আসছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X