লালমাই প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্ত ছেলেকে হত্যা করল বাবা 

কুমিল্লা জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
কুমিল্লা জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

কুমিল্লার লালমাইয়ে পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের অশান্তি ও হতাশার পরিণতিতে এক বাবা নিজের ছেলেকে হত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পিতা কাজী হিরন তার ছেলে মোহাম্মদ উল্যাহকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ উল্যাহ ছিলেন কাজী হিরনের সাত সন্তানের একজন। মোহাম্মদ উল্যাহ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তার আচরণ ছিল উচ্ছৃঙ্খল। মাদক সেবনের কারণে তিনি পূর্বে প্রায় তিন মাস কারাভোগও করেন। বিবাহিত হলেও নেশার কারণে তার সংসার টেকেনি।

পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়তেন তিনি। এমনকি একাধিকবার নিজের বাবার ওপরও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে চরম মানসিক চাপের মধ্যে ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিটি সন্তানই পরিবারের জন্য আশীর্বাদ হলেও মোহাম্মদ উল্যাহর আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। তার কারণে পরিবারসহ আশপাশের লোকজন অশান্তিতে দিন কাটাতেন।

ঘটনার পর অভিযুক্ত কাজী হিরন নিজেই হত্যার দায় স্বীকার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে লালমাই থানার কর্মকর্তা (ওসি) নূরুজ্জামান বলেন, নিহত মোহাম্মদ উল্যাহর মরদেহ গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত পিতাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১০

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১১

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৪

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৫

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৬

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৮

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৯

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

২০
X