কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৪ এএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই: আইনমন্ত্রী

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: কালবেলা
বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: কালবেলা

দোষারোপের রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সে পথ ধরে হাঁটতে চাই। রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই। কিন্তু আমাদের চিন্তার ঐক্য আমাদের ভাবনা সকলের ভাবনা মানুষের উন্নয়নকে নিয়েই। উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাবো।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ‘উন্নয়ন সংলাপ: কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, কৃষি বিপ্লব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ন্যায্য হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, পেঁয়াজ সংরক্ষণের জন্য এ অঞ্চলে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষকদের সুবিধার্থে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগও বাস্তবায়নের পথে রয়েছে। তিনি কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে আধুনিক সংরক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স ফোরাম ঢাকার আয়োজনে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর নিয়ে গঠিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন সাধনে করনীয় শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ড. খ ম কবিরুল ইসলাম, সিনিয়র সচিব (পিআরএল) এবং সভাপতি, বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম ঢাকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার। এছাড়াও কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সংসদীয় আসনের সংসদ সদস্য এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X