বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৪ এএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ এএম
অনলাইন সংস্করণ

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড মৌলভীবাজার

কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা
কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে ঘরবাড়ি। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কয়েকটি এলাকা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রবল বেগে বয়ে যাওয়া এ ঝড়ে সড়ক, বিদ্যুৎ লাইন ও ঘরবাড়ির ওপর ভেঙে পড়ে অসংখ্য গাছ, ফলে জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি।

ঝড়ের সময় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে যায়। বিশেষ করে রতুলি-কাঠালতলী সড়কের মধ্যবর্তী স্থানে গাছ পড়ে যাওয়ায় উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর বড়লেখা ফায়ার স্টেশনের দমকল বাহিনী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গাছ অপসারণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সরেজমিনে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় ঝড়ে হাজার হাজার গাছপালা ভেঙে পড়ে বাড়িঘর, রাস্তা ও বিদ্যুৎ লাইনের ওপর। কুলাউড়া-চান্দগ্রাম সড়কের রতুলি বাজারের উত্তর পাশে মেহগনি ও আকাশমনি গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ দক্ষিণ, দক্ষিণভাগ উত্তর, তালিমপুর ও বড়লেখা সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোবারথল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ওপর গাছ পড়ে টিনের চালা উড়ে যায় এবং ভবনের দেয়াল ফেটে যায়।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু স্থানে গাছ পড়ে তার ছিঁড়ে গেছে এবং খুঁটি ভেঙে পড়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, চলতি মৌসুমের সবচেয়ে বড় ঝড়টি শনিবার বয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত প্রণয়নের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।

পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার খায়রুল বাকী খান বলেন, বিভিন্ন স্থানে লাইনের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে গেছে এবং কিছু খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত গাছ অপসারণ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে এবং রাতের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১০

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১১

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১২

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৩

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৪

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৫

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৬

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৭

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৮

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৯

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

২০
X