কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর সাক্ষাৎ। ছবি : কালবেলা
কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর সাক্ষাৎ। ছবি : কালবেলা

বাংলাদেশের এ বছরের হজ ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খলতার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। বুধবার (১০ ‍জুন) সকালে সৌদি আরবের রিয়াদে দ্য পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

বৈঠকে সৌদি হজমন্ত্রী ২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আন্তরিক নেতৃত্বের মাধ্যমে সেবা প্রদানের জন্য ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আন্তরিক ধন্যবাদ জানান।

সৌদি হজমন্ত্রী আগামীতে হজ ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং ২০২৭ সালের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে সৌদি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

অন্যদিকে, ধর্মমন্ত্রী কায়কোবাদ হজ ব্যবস্থাপনার অভূতপূর্ব উন্নয়নের জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হজযাত্রীদের নিরাপত্তা, যানচলাচল নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়েরে হাজী সেবার মাধ্যমে হজ পালনের সহায়ক পরিবেশ তৈরির জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং সৌদি হজমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি সরকারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X