স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ ট্রফি ও বল। ছবি : সংগৃহীত
বিশ্বকাপ ট্রফি ও বল। ছবি : সংগৃহীত

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই, উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে ১৯ জুলাই। প্রায় দেড়মাসব্যাপী টুর্নামেন্ট শেষে কারা হাসবে শেষ হাসি? ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসির স্পোর্টস টিভি ও রেডিওতে কাজ করা বিশেষজ্ঞরা একেকজন নিজেদের মতো করে চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন। তাদের প্রত্যেকের বাছাই-ই ফ্রান্স, ইংল্যান্ড নয়তো স্পেন। ১৭ জন বিশেষজ্ঞের মধ্যে সর্বোচ্চ ৯ জন নিয়েছেন ফ্রান্সের নাম, ইংল্যান্ডের কথা বলেছেন ৭ জন। স্পেনের পক্ষে বাজি একজনের। কেউই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল ও জার্মানির মতো দলগুলোর নাম নেননি।

তাহলে বিশেষজ্ঞদের এই তালিকাটা বোধহয় মামুলি! এমন ভাবনা আসা স্বাভাবিক। কিন্তু ব্যাপারটা তা নয়, মতামত দিয়েছেন ওয়েইন রুনি, অ্যালান শিয়েরার ও অলিভার জিরুদদের মতো সাবেক ফুটবলাররা।

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা শিয়েরারের বাছাই ফ্রান্স। তার যুক্তি, ‘ফ্রান্স। তবে এর সঙ্গে একটি শর্ত আছে। দলের ভেতরে কোনো দ্বন্দ্ব বা কোন্দল না থাকলে। আক্রমণভাগে তাদের যে পরিমাণ সামর্থ্য ও খেলোয়াড়ের প্রাচুর্য আছে, তাতে প্রতি ম্যাচেই দুই বা তিনজন বড় তারকাকে বাইরে থাকতে হবে। তাই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে, তারা সেই পরিস্থিতিকে কতটা ইতিবাচক ও সঠিকভাবে সামলাতে পারে তার ওপর।’

রুনি মনে করেন, ১৯৬৬ সালের পর এই আসর দিয়ে ইংল্যান্ড দ্বিতীয় বিশ্বকাপ জিততে। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও স্পেন ফাইনালে উঠবে, আর আশা করি শেষ পর্যন্ত ইংল্যান্ডই শিরোপা জিতবে।’

জিরুদের মন্তব্য, ‘আমার মতে সবচেয়ে শক্তিশালী দুটি দল হলো ফ্রান্স ও স্পেন। তবে তারা কি ফাইনালে মুখোমুখি হবে, নাকি তার আগেই একে অপরের বিপক্ষে খেলবে? সেটাই বড় প্রশ্ন। তবে আমি অবশ্যই আশা করি, ফ্রান্সই শেষ পর্যন্ত জিতবে।’

বাকি ১৪ জনের মধ্যে স্কট ব্রাউন, গায়েল ক্লিসি, রাকেল কোরসি, ড্যানি মারফি, পল রবিনসন, টনি পিউলিস ও ক্রিস সুটন বলেছেন ফ্রান্সের কথা। ইংল্যান্ডের কথা বলেছেন থমাস ফ্রাঙ্ক, জো হার্ট, স্টেফ হিউটন, মার্টিন কেওন, সু স্মিথ ও এলেন হোয়াইট। স্পেনকে নিয়ে আত্মবিশ্বাসী মিকাহ রিচার্ডস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১০

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১১

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১২

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৩

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৪

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৫

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৬

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৭

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৮

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৯

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

২০
X