বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাশের বাড়ির জঙ্গলে মিলল নিখোঁজ তরুণীর অর্ধগলিত মরদেহ

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচদিন পর রাজমিনা বেগম নামের এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৬টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজমিনা বেগম (২২) ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টা থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজাখুঁজি করে পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা রশিদ আলী। শনিবার কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনে পুকুরপাড়ের জঙ্গলে মুর্তা কাটতে যায়। সেখানে দুর্গন্ধ পেয়ে বাউন্ডারি দেয়ালের কাছে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় রাজমিনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আফিজ আলী কালবেলাকে বলেন, গত মঙ্গলবার মেয়েটি নিখোঁজ হয়। পরে থানায় জিডি করে তার পরিবার। আজ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর-ফ্রিল্যান্সারদের সম্পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব

আজ রাতেই ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে : ট্রাম্প 

গত অর্থবছরের চেয়ে এবার ইসির বরাদ্দ বেশি

বয়স্কভাতা অব্যাহত / সিনিয়র সিটিজেনদের ট্রেনে বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব

কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেটে যুবদলের মিছিল

মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার

আলোচনা-সমালোচনার মধ্যেই শাকিবের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আর্জেন্টিনাতে মেতেছে দুই বোন

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় বিএনপির বিবৃতি

১০

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১৫৯৩ কোটি টাকা

১১

‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ছাড়া বাজেটের লক্ষ্য অর্জন অসম্ভব’

১২

ভারতে প্রেমের সম্পর্কের জেরে মা-ভাইয়ের হাতে প্রাণ গেল তরুণীর 

১৩

মাদ্রাসাছাত্রকে আত্মহত্যা প্ররোচনায় গ্রেপ্তার সেই শিহাবের দোষ স্বীকার 

১৪

কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কত?

১৫

নারীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার : অর্থমন্ত্রী

১৬

আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

১৭

অবশেষে বাড়ির পথে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধ 

১৮

‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকবেন কারা?

১৯

কুড়িগ্রাম সরকারি কলেজে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

২০
X