কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা এখন তুরস্কের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের আগ্রাসন শুধু আঞ্চলিক নয়, বরং পুরো বিশ্বের জন্যই একটি ঝুঁকি এবং এটি বন্ধ করা প্রয়োজন। খবর রয়টার্সের।

বুধবার তুরস্কের পার্লামেন্টে ক্ষমতাসীন আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার হত্যাকারী নেটওয়ার্কের লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে হামলা এমন অবস্থায় পৌঁছেছে, যা তুরস্ককেও হুমকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, সিরিয়া ও লেবাননের নিরাপত্তার সঙ্গে তুরস্কের নিরাপত্তা সরাসরি সম্পর্কযুক্ত।

তুরস্ক ন্যাটোর সদস্য। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর সমালোচকদের অন্যতম দেশটি। আঙ্কারা ইসরায়েলের গাজা, লেবানন ও ইরানে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে এসেছে এবং দাবি করেছে যে ইসরায়েলই আঞ্চলিক শান্তির সবচেয়ে বড় বাধা। এ ছাড়া তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে এবং আন্তর্জাতিক আদালতগুলোতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল আফ্রিকার বিভিন্ন দেশ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির জন্য গোপন তৎপরতা চালাচ্ছে। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক ও তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ক্ষুণ্ন হলে আঙ্কারা “স্পষ্ট ও শক্তিশালী” জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে, ইরানের প্রতিবেশী তুরস্ক সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধির জন্যও ইসরায়েলের উসকানিমূলক কর্মকাণ্ডকে দায়ী করেছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে বলে মন্তব্য করে এরদোয়ান বিশ্বশক্তিগুলোর প্রতি আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইনের শাসনের সীমার মধ্যে ইসরায়েলকে ফিরিয়ে আনা এখন শুধু কিছু দেশের নয়, সমগ্র মানবজাতির যৌথ দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১০

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১১

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৩

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৪

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৫

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৬

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

১৭

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

১৮

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার গানসহ আরও যা থাকছে

১৯

মালদ্বীপে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশির পাশে দূতাবাস

২০
X