বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের ছোড়া গুলিতে ডাকাত সদস্য নিহত

নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাতের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে দলের আরেক সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসের বাজারের লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একদল সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে রান্নাঘরের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সবাই ঘুম থেকে জেগে ওঠেন।

গিয়াস উদ্দিন গ্রিল ধরে রাখেন এবং পরিবারের অন্য সদস্যরা চি‌ৎকার শুরু করেন। অবস্থা নাগালের বাইরে যাওয়ায় একজন ডাকাত গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় ডাকাতের ছোড়া গুলি দরজা সামনে দাঁড়ানো অপর এক ডাকাত সদস্যের মাথায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলিবিদ্ধ ডাকাতদলের ওই সদস্যকে ঘটনাস্থলে রেখেই অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নিহত ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১০

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১২

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৩

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৪

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৮

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

২০
X