বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে বাড়িতে হাতির হানা, পালিয়েও রক্ষা পেল না মা-মেয়ে

বন্যহাতি। ছবি : সংগৃহীত
বন্যহাতি। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে এক গৃহবধূ ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল বন্যহাতি পাহাড়ের ঢালে বনবিভাগের জায়গায় অবস্থিত একরামের বাড়িতে হানা দেয়। হাতির দল প্রথমে আশপাশের বিভিন্ন ফলদ গাছপালা ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে তারা বসতঘরে আক্রমণ চালায়।

এ সময় ঘরে থাকা একরামের স্ত্রী ছেনোয়ারা বেগম (২৪) তাদের দুই বছর বয়সী কন্যা আছমা বিবিকে (২) নিয়ে আতঙ্কিত অবস্থায় ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রাতের অন্ধকারে হাতির দল তাদের ধাওয়া করে আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই মা ও শিশুকন্যার মৃত্যু হয়।

ঘটনার সময় আশপাশের লোকজন হৈচৈ করে হাতির দলকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও ততক্ষণে মা ও শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই রামু থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

কালবেলা/এআই/এমএ/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X