সিলেট ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের নতুন ডিআইজি জিললুর রহমান

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. মো. জিললুর রহমান। ছবি : সংগৃহীত
সিলেট রেঞ্জের নতুন ডিআইজি ড. মো. জিললুর রহমান। ছবি : সংগৃহীত

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বর্তমান কমিশনার ড. মো. জিললুর রহমানকে।

অন্যদিকে, সিলেটের বর্তমান ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে (হেডকোয়ার্টার্স) বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আরএমপি কমিশনার ড. মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করার পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির নতুন আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে এবং ডিআইজি মো. আশিক সাঈদকে বিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবনিযুক্ত ডিআইজি ড. মো. জিললুর রহমান ১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ৩০ নভেম্বর তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

কালবেলা/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১০

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১১

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১২

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৩

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৪

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৬

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৭

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৮

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

২০
X