কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৬ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ছাতাবোমা

বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

ছাতার ভেতর বোমাকাণ্ড। ছবি: সংগৃহীত
ছাতার ভেতর বোমাকাণ্ড। ছবি: সংগৃহীত

সাধারণ একটি ফোল্ডিং ছাতা। বাইরে থেকে দেখে সন্দেহ করার কোনো সুযোগই ছিল না। অথচ ছাতার ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল জিআই পাইপে তৈরি শক্তিশালী একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।

পুলিশের ধারণা, রাজধানীর মতিঝিলে উদ্ধার হওয়া বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রায় নাশকতার উদ্দেশ্যেই রাখা হয়েছিল। তবে সময়মতো সেটি শনাক্ত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করা বোমাটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রায় নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। যদিও বোমাটি শনাক্ত হওয়ার পরও পুলিশ ওই পথেই উল্টোরথ যাত্রা পার করে দেয়। আতঙ্ক রোধে তাৎক্ষণিকভাবে পুরো ঘটনাটিই গোপন করা হয়েছিল। পুলিশের করা মামলাতেই মিলেছে এমন তথ্য।

পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট সূত্র জানায়, মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধারের পর নিষ্ক্রিয় করা বোমাটি (আইইডি) ছিল শক্তিশালী ‘পাইপ বোমা’। এটি একটি ফোল্ডিং ছাতার মধ্যে স্থাপন করা ছিল। কেউ কৌতূহলবশত ছাতাটি খোলার জন্য বোতাম টিপলেই বড় ধরনের বিপদ হতে পারত।

বোম্ব ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা বলেন, পাইপ বোমাটির ভেতর এক কেজির বেশি সালফার ছিল, প্রচুর তারকাঁটা ও ধারালো লোহার টুকরো পাওয়া যায় তাতে। তিনি বলেন, ব্যাটারি ও সার্কিট জোড়া দিয়ে ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যে কেউ ছাতার বোতামটি চাপলে এটির বিস্ফোরণ ঘটত।

গত শুক্রবার বিকেলে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রা শুরু হয়। সেটি পলাশীর মোড় হয়ে জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট মাজার-কদম ফোয়ারা-জাতীয় প্রেস ক্লাব-পুরানা পল্টন মোড়-বায়তুল মোকাররম (উত্তর গেট)-দৈনিক বাংলা মোড়-শাপলা চত্বর-ইত্তেফাক মোড় ও জয়কালী মন্দির এলাকা হয়ে স্বামীবাগ ইসকন আশ্রমে গিয়ে শেষ হয়।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দৈনিক বাংলা মোড় থেকে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে শাপলা চত্বরের দিকে যায় উল্টোরথ যাত্রা। তখন স্টেশনের নিচে জেনারেটরের কাছে পড়ে থাকা একটি ছাতার মধ্য থেকে মিটমিট করে আলো জ্বলতে দেখে পুলিশ। রথযাত্রা শেষে বোম্ব ডিসপোজাল ঘটনাস্থলে এসে সেটি বোমা হিসেবে শনাক্ত করে এবং সেখানেই তা নিষ্ক্রিয় করে।

ওই ঘটনায় মতিঝিল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বলা হয়েছে, সন্ধ্যার দিকে মতিঝিল ট্রাফিক বিভাগ থেকে ডিএমপি কন্ট্রোল রুমে ঘটনাস্থলে একটি বোমাসদৃশ বস্তু পাওয়ার কথা জানানো হয়। তাতে একটি ছাতার মধ্যে রাখা ওই বোমায় মিটমিট করে আলো জ্বলার কথা বলা হয়। এরপর খবর পেয়ে ঊর্ধ্বতনদের নির্দেশে ওই এলাকায় দায়িত্ব পালনকারী এসআই মোহাম্মদ মুক্তা ও তার সহকর্মীরা মেট্রো স্টেশনের জেনারেটর রুমের পাশে উপস্থিত ‘ছাতা বোমা’ পাওয়ার জায়গাটি ঘিরে রাখেন।

সেখানে রথযাত্রার মিছিল উপস্থিত হলে পুলিশ সদস্যরা তাদের ‘শর্টসার্কিট’ হয়েছে বলে জায়গাটি পাশ কাটিয়ে যাওয়ার অনুরোধ করে। শোভাযাত্রা চলে যাওয়ার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা এসে সেটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে বলে মামলায় বলা হয়েছে।

ঘটনাস্থল থেকে বোমার আলামত হিসেবে, জিআই পাইপের খণ্ডিত অংশ, ব্যাটারি, বেয়ারিংয়ের বল পাওয়ার কথা মামলায় উল্লেখ করেছে পুলিশ। মামলায় আরও বলা হয়েছে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পূর্ব পরিকল্পিতভাবে বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনগণের জীবন বিপন্ন করার লক্ষ্যে বোমাটি সেখানে পাতা হয়েছিল।

মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, উল্টোরথ যাত্রায় নাশকতা সৃষ্টি করতে বোমাটি ফেলে রাখা হয়েছিল। তবে তা আগেই শনাক্ত হয় এবং শোভাযাত্রা পার হওয়ার সময়ে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। এতে রক্ষা হয়।

ওসি আরও বলেন, ওই ঘটনায় করা মামলাটি আপাতত পুলিশ তদন্ত করছে। তবে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। থানা পুলিশের পাশাপাশি সব সংস্থাই বিষয়টি নিয়ে ছায়াতদন্ত করছে।

কালবেলা/কেএইচআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

১০

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১৩

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১৪

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৫

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৬

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৭

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৮

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৯

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

২০
X