সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় জমি বিরোধের ঘটনায় ১৪৪ ধারা জারি

বিরোধের জেরে কাটা গাছ। ছবি : কালবেলা
বিরোধের জেরে কাটা গাছ। ছবি : কালবেলা

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে আদালতের নির্দেশে ১৪৪-১৪৫ ধারা জারি করা হয়েছে। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৫ মে) আদালতের বেঞ্চ সহকারী এ ধারা জারি করেন, যা বর্তমানে বহাল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরপাড়া গ্রামের বাসিন্দা ছাদেক আলী (৫৬) অভিযোগ করেছেন, তার দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমি জোরপূর্বক দখলের উদ্দেশে স্থানীয় খাইরুল ইসলাম খুশি (৪০) বহিরাগত লোকজন নিয়ে গিয়ে গাছ কেটে ফেলেছেন। এ ঘটনায় তিনি গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী ছাদেক আলী সদরপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। অপরদিকে অভিযুক্ত খাইরুল ইসলাম খুশি একই গ্রামের মৃত খয়বর হোসেনের ছেলে।

মামলার এজাহারে ছাদেক আলী উল্লেখ করেন, সদরপাড়া মৌজার ৮৩২ দাগের ৩৮ শতক জমির দক্ষিণ পাশে সাড়ে ৩৫ শতক জমি তিনি প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তিনি আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যা করে আসছিলেন।

তার অভিযোগ, গত ২ মে সকালে খাইরুল ইসলাম খুশি দলবল নিয়ে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায় এবং সেখানে থাকা বেশ কয়েকটি গাছ কেটে ফেলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাময়িকভাবে শান্ত করে।

ভুক্তভোগী ছাদেক আলী বলেন, খাইরুল ইসলাম খুশি গংরা ভাড়াটিয়া লোকজন নিয়ে আমার লাগানো বহু গাছ কেটে ফেলেছে। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আদালতে মামলা করার পর থেকে তারা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।

অন্যদিকে অভিযুক্ত খাইরুল ইসলাম খুশি দাবি করেন, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। তিনি বলেন, ওই জমির প্রকৃত মালিক আমি। তাই সেখানে গাছ কেটে ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলাম।

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইয়াকুব আলী জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। একইসঙ্গে বাদীর দায়ের করা মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেছেন।

কালবেলা/এইচআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X