দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিএনপি নেতা বহিষ্কার

বহিষ্কৃত বশির উদ্দিন। ছবি : কালবেলা
বহিষ্কৃত বশির উদ্দিন। ছবি : কালবেলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এবার দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১১ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় কেন্দ্রীয় যুবদল দুমকি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত হোসেন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজীকে বহিষ্কার করেন। পাশাপাশি বহিষ্কৃত সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে হবে নতুন বিশ্বজয়ী, ভবিষ্যদ্বাণী করলেন কোর্তোয়া

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাঝেও কমলো জ্বালানি তেলের দাম

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারে ১০ গ্রাম প্লাবিত

বুকে কোরআন জড়িয়ে বৃদ্ধার বাড়ি ছাড়ার নেপথ্যে

রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে: হাসনাত 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় ‘দুর্ধর্ষ’ ডাকাত

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন দাবি

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

১১ জুলাই / ইতিহাসের এই দিনে

১০

ইরানসংশ্লিষ্ট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১১

রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

১২

১১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১৬

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

১৭

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

১৮

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

১৯

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

২০
X