নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৪১ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে পারভেজ হোসেন (২২) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দাদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারীপুর গ্রামের আলী আজগর বেপারী বাড়ির বাহার উদ্দিনের ছেলে।

শুক্রবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের পশ্চিম বাহারীপুর গ্রামের দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত পারভেজ মুদি ব্যবসার পাশাপাশি ব্যাটারি চালিত একটি অটোরিকশা ভাড়া চালাতো। শুক্রবার রাত ৯টার দিকে সে তার মুদি দোকানের পিছনে ওই অটোরিকশা চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১০

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১১

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১২

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৩

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৪

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৫

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৬

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৭

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৮

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৯

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২০
X