বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

ভাড়া বাসায় মিলল নারীর নিথর দেহ

মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে খুশি খাতুন নামে এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে পাগলাকানাই সায়াদাতিয়া সড়কের পাশের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খুশি খাতুন (২২) সাতক্ষীরার আশাশুনির আদালতপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে। সম্প্রতি পাগলাকানাই মোড়ে অবস্থিত ‘আন্তরিক হোটেল’ নামে খাবার হোটেলে কাজ নিয়েছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুশি খাতুন পেশায় একজন হোটেল শ্রমিক ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি পাগলাকানাই এলাকার এই বাসাটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মঙ্গলবার রাতে হোটেলের কাজ শেষ করে স্বামী পরিচয়ে এক ব্যক্তির সঙ্গে তিনি ওই বাসায় ফেরেন।

আজ সকালে প্রতিবেশীরা ঘরের এক পাশের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে তারা বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেন এবং ঘরের মেঝেতে খুশির নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের দাবি, উদ্ধারের সময় তার গলায় ফাঁসের মতো গভীর দাগ লক্ষ করা গেছে এবং মরদেহের পাশেই একটি ওড়না পড়ে ছিল। ঘটনার পর থেকেই স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ বলছে, নিহত তরুণীর গলা বা শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন দেখা যায়নি।

আন্তরিক হোটেলের মালিক রফিক আনোয়ার সাবু বলেন, খুশি খাতুন আমার হোটেলে ১৫ দিন আগে কাজ নেন। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত কাজ করে চলে যান। সকালে তার মৃত্যুর খবর পেয়েছি। কয়েক দিন আগে খুশি সোহাগ নামে এক ব্যক্তিকে হোটেলে এনে তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেন।

বাসার মালিক পাগলাকানাই এলাকার সায়াদাতিয়া সড়কের পারভেজ করিমের স্ত্রী বেবি করিম বলেন, খুশি খাতুন এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমার বাসা ভাড়া নিতে আসে। ওই সময় খুশি খাতুন পুরুষ লোকটিকে স্বামী পরিচয় দেন এবং তার নাম সোহাগ বলে জানান। তার স্বামী একজন রিকশাচালক বলেও আমাকে জানানো হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে সে তার স্বামীর সঙ্গে না কি একা বাসায় ফিরেছেন এ বিষয়ে আমার জানা নেই। বুধবার সকালে অনেক বেলা হলেও না ওঠায় প্রতিবেশীরা ঘরে গিয়ে খুশির লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে খুশি ভাড়া বাসায় তার স্বামীকে নিয়ে থাকত কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও কথিত স্বামীকে আটক করা গেলে মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১০

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১১

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১২

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৩

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৪

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৫

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৬

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৭

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৮

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

২০
X