বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

৩ বন্ধু মিলে অন্য বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বরিশালের মুলাদীতে বন্ধুর বাড়িতে সিঁধ কেটে চুরি করে চোরাই মালামালসহ ধরা পড়েছে ৩ বন্ধু। রোববার (৩১ মে) সকালে মুলাদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয়রা।

আটকরা হলেন— তেরচর গ্রামের পিন্টু মাঝির ছেলে অলিউল্লাহ মাঝি (২১), পারভীন আক্তারের ছেলে ইয়ামিন (২৪) ও চরডিক্রীর আলমগীর সিকদারের ছেলে নয়ন সিকদার (২৫)। তাদের চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মুলাদী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন চোর এবং ভুক্তভোগী চারজন বন্ধু। শনিবার রাতে বন্ধু ফাহাদ হাওলাদারের বাড়িতে চুরি করে বাকি তিনজন ধরা পড়ে। এ ঘটনায় ফাহাদ হাওলাদার বাদী হয়ে তার ৩ বন্ধুকে আসামি করে মুলাদী থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, পাইতিখোলা এলাকার মৃত বজলু হাওলাদারের ছেলে ফাহাদ হাওলাদারের সঙ্গে নয়ন সিকদার, ইয়ামিন ও অলিউল্লাহর বন্ধুত্ব দীর্ঘ দিনের। শনিবার (৩০ মে) রাতে নয়ন, ইয়ামিন ও অলিউল্লাহ সিঁধ কেটে ফাহাদের ঘরে প্রবেশ করে ৩টি মোবাইল, স্বর্ণ ও রুপার অলংকার ও ২০ হাজার টাকা চুরি করে।

রোববার (৩১ মে) সকালে ফাহাদ ঘরে সিঁদকাটা ও মালপত্র তছনছ দেখে চুরির বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের জানান। সকাল ৭টার দিকে ফাহাদের ৩ বন্ধুকে একসঙ্গে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ফাহাদের বাড়িতে চুরির বিষয় স্বীকার করে। পরে তিনজনকে তল্লাশি করে চুরি হওয়া ৩টি মোবাইল ফোন, রুপার চেইন, আংটি ও ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তিনজনকে মুলাদী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মুলাদী থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা বলেন, সিঁধ কেটে চুরির ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী ফাহাদ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার আসামি বাদীর ৩ বন্ধুকে স্থানীয়দের সহায়তায় গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকার ও টাকাসহ বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X