চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা অংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় দুই উপজেলায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

পুলিশ জানায়, গত ১ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল ও সমাবেশ করে। এ ঘটনায় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিথুন কুমার মণ্ডল বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।

মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

মামলার পর থেকে চান্দিনা ও বুড়িচং উপজেলায় অভিযান শুরু করে পুলিশ। বুধবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন- চান্দিনা পৌর যুবলীগের সাবেক সহসভাপতি মনির হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কলেজ শিক্ষক আক্তার হোসেন শাহিন এবং উপজেলা কৃষকলীগের সহসভাপতি এম এ আলী এরশাদ।

এছাড়া বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতা মো. কামরুজ্জামান, মৎস্যজীবী লীগ নেতা মো. মমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অহিদ মেম্বার, রবিউল হাসানসহ আরও কয়েকজনকে পৃথক অভিযানে আটক করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হুমায়ন কবির বলেন, গত তিন দিনে পরিচালিত অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৯ জন এজাহারভুক্ত এবং ৩ জন সন্দেহভাজন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চান্দিনা থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, মিছিল ও সমাবেশের ঘটনাটি চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় ঘটেছে। তাই আইন অনুযায়ী চান্দিনা থানাতেই মামলা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও অভিযানে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

কালবেলা/এআই/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X