বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

ভাঙচুরের ঘটনার পর বিদ্যুৎ অফিসের জানালার চিত্র। ছবি : কালবেলা
ভাঙচুরের ঘটনার পর বিদ্যুৎ অফিসের জানালার চিত্র। ছবি : কালবেলা

সুনামগঞ্জের শাল্লায় লোডশেডিংয়ের কারণে ব্রাজিল বনাম জাপান বিশ্বকাপ ফুটবল ম্যাচ খেলা দেখতে না পেরে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এ ভাঙচুরের ঘটনা ঘটে।

বিদ্যুৎ অফিস ও স্থায়ীয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট এরিয়ায় পর্যাপ্ত বিদ্যুৎ সাপ্লাই না থাকায় লোডশেডিং দিতে হয়েছিল। ব্রাজিল বনাম জাপানের খেলা শুরুর ৩০ মিনিট পার হলেও বিদ্যুৎ না পেয়ে এলাকার লোকজন অফিসের বাহিরের গেইটে সামনে হট্টগোল করে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভেঙ্গেছে বিক্ষুব্ধরা৷ পরে খবর পেয়ে পুলিশ, জনপ্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিরা বিদ্যুৎ অফিসে আসেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য বাবলু রায় বলেন, ব্রাজিলের খেলা দেখার জন্য খেলাপ্রেমিদের ব্যাপক উৎসাহ ছিল। কিন্তু বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী খেলা দেখতে পারছিল না। পরে শুনেছি পল্লী বিদ্যুৎ অফিসে ঝামেলা হয়েছে। আমরা খবর শুনে পল্লী বিদ্যুৎ অফিসে যাই; তবে অফিসের লোক ছাড়া কাউকে ঘটনাস্থলে পাইনি।

দিরাই-শাল্লার পল্লী বিদ্যুতের অ্যাসিসন্টেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) গিয়াস উদ্দীন জানান, খেলার সময় লোডশেডিং হওয়ায় এলাকার ৭০-৮০ জন লোক অফিসে হামলা করে ইট পাটকেল দিয়ে জানালা ভাঙচুর করেছেন। আমাদের অফিসের কর্মরতরা থানায় যোগাযোগ করলে তেমন রেসপন্স না পেয়ে ইউএনও স্যারকে কল দেওয়ার পর পুলিশ আসে। আমরা অফিসের সিসি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বলেন, এই খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠাই। দুয়েকটা জানালা ভাঙচুর হয়েছে। যদি উনারা লিখিত অভিযোগ দেন তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, আমার কাছে তথ্য আসা মাত্রই থানায় জানিয়েছি। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেছি। পুলিশসহ সবাই সম্মিলিতভাবে বিদ্যুৎ অফিসের নিরাপত্তা দিতে বলা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১০

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১১

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১২

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১৩

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৪

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৫

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৬

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৭

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৮

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৯

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

২০
X