কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন থিয়েটার থেকে হারিয়ে গেল রোগীর পা

নিহত হাসেম আলী। ছবি : সংগৃহীত
নিহত হাসেম আলী। ছবি : সংগৃহীত

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার শিকার হাসেম আলী (৬০) নামে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (০৮ জুলাই) বিকেলে হাসপাতালটির অপারেশন থিয়েটারে অনেক খোঁজাখুঁজি করে তার ডান পা পাওয়া যায়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ডান পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করেন নিহতের পরিবার।

নিহত হাসেম ইবি থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় কৃষিকাজ করতেন।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আব্দালপুরের শাহপুর নতুন মসজিদ মোড় এলাকায় একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানযাত্রী হাসেম আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরামর্শে অপারেশন থিয়েটারে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর অপারেশন থিয়েটারে তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

ঘটনার রহস্য উদঘাটন ও হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন তারা।

আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপন জানান, হাশেম তার প্রতিবেশী চাচাতো ভাই। তিনি অভিযোগ করেন হাসপাতালের সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্তে খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান। তিনি জানান, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে ভর্তি হলে হাসপাতালের স্টাফরা নিহতের স্বজনদের কাছে বিচ্ছিন্ন পায়ের অংশটি বুঝিয়ে দিয়েছে বলে আমি রাতেই শুনেছি। এরপর কী হয়েছে জানা নেই। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, এ ব্যাপারে তার কিছু জানা নেই। তবে নিহতের পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এক্ষেত্রে কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস বন্ধের সিদ্ধান্ত বাতিল

থানা হাজত থেকে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আ.লীগের সাবেক এমপিকে শ্যেন এরেস্ট দেখাল পুলিশ

চোখ ও মুখে দেখা যায় আয়রনের ঘাটতির ৫ লক্ষণ

ইরানের একমাত্র পারমাণবিক কেন্দ্রের পাশে একাধিক বিস্ফোরণ  

লাখ টাকার ঘুষে বেবিচকের সাবেক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড 

১০

বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত শিক্ষক সাজু

১১

বরিশালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১২

এবার সুখবর পেলেন মিশরের কোচ

১৩

যে শহরে খামেনির দাফন, সেই মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা

১৪

স্বাভাবিক জীবনে ফিরতে অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ 

১৫

ইমাম রেজার পাশে শায়িত হচ্ছেন খামেনি

১৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

বিশ্বকাপ ফাইনালে তারকাদের মহামিলন, ইতিহাসে প্রথমবার হাফটাইম শো

১৮

পাকিস্তানের ‘ব্যর্থ’ সেফ সিটি প্রকল্পকে ‘অনুকরণীয়’ ভাবছে বাংলাদেশ!

১৯

বিশ্ব পরিবেশ দিবস: গাজীপুরে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত 

২০
X