দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ছে সুরমা নদীর পানি, দুর্যোগ প্রস্তুতি জোরদারের নির্দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর পানির উচ্চতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমাসহ পার্শ্ববর্তী নদনদীর পানি আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।

এমন পরিস্থিতিতে সম্ভাব্য বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৪ ঘণ্টার বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করতে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগকালীন সময়ে সার্বক্ষণিক যোগাযোগ ও দ্রুত সমন্বয় নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। জরুরি প্রয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লুৎফর রহমানের মোবাইল নম্বর ০১৭৭৫-৬৬৪৬৮৮ অথবা পিআইও কার্যালয়ের অফিস সহায়ক মো. আজাদ রহমানের মোবাইল নম্বর ০১৭১৬-১৯৯৩৫৪-এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ইউএনও অরূপ রতন সিংহ বলেন, পাহাড়ি ঢল ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ এবং সভার কার্যবিবরণী উপজেলা কার্যালয়ের ত্রাণ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বেড়েছে সাপের উপদ্রব, সাত দিনে আক্রান্ত ৮১

‘হোয়াইট হাউসে ঢুকেও ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা ইরানের রয়েছে’

আবারও হত্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি গ্রেপ্তার

বিরূপ আবহাওয়াতেও এইচএসসি পরীক্ষা চলবে

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক

টানা বৃষ্টিতে সড়ক ধস, দুই উপজেলার যোগাযোগে বিঘ্ন

এইচএসসি ও সমমান পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি ছাত্র অধিকার পরিষদের

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণেই নিরাপত্তা হুমকিতে বৈশ্বিক জ্বালানি: ইরান

ভুয়া পুলিশ সেজে মহাসড়কে ডাকাতি, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে গুগলে, নেটদুনিয়ায় তোলপাড়

১০

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

১১

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

১২

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১৩

দেশকে বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার

১৪

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জনের মরদেহ উদ্ধার

১৫

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

১৬

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

১৭

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

১৮

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

২০
X