কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৬, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

ছবি: কালবেলা
ছবি: কালবেলা

কিশোরগঞ্জের নিকলী হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক শফিকুল ইসলাম তুলুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (১২ জুলাই) সকালে নিখোঁজের ৪০ ঘণ্টা পর উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শফিকুল ইসলাম তুলু (২৬) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

নিকলী স্থল কাম নদী ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৬টায় স্থানীয়দের থেকে লাশ ভেসে ওঠার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি বিশেষ তল্লাশি দল দ্রুত ঘটনাস্থলে রওনা হয় এবং আনুমানিক সকাল সাড়ে ৬টায় ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করে। উদ্ধার লাশটি ফায়ার সার্ভিস সংলগ্ন ঘাটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে মৃতের স্বজনদের নিকট লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২০-২৫ জনের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। বিকেল ৩টার দিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় পৌঁছালে তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় শফিকুল ইসলামসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানা শফিকুল পানির স্রোতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল শুক্রবার বিকেল থেকেই অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় প্রথম দিনের অভিযান স্থগিত করা হয়। পরে শনিবার দিনভর দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান চালানো হলেও তার কোনো হদিস মেলে না। অবশেষে রোববার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঘোড়াউত্রা নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটক নিখোঁজের পর থেকেই ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করেছে। সকালে স্থানীয় জেলে ও ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

‘খুব ভালো খেলেছে রেফারি’

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১০

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

১১

ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা বিকেলে, দাফন সংসদের নির্ধারিত চত্বরে

১২

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৩

চকরিয়া-মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির উন্নতি

১৪

পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু, অল্পের জন্য রক্ষা পেল স্বামী ও তিন সন্তান

১৫

বন্যার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

১৬

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

১৭

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৮

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

১৯

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

২০
X