সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌর মেয়রের দায়িত্ব গ্রহণে অপারগতা

পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি
পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি

দায়িত্বভার গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভায় বহিষ্কৃত মেয়রের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সবার উপস্থিতিতে আইনগতভাবে দায়িত্বভার গ্রহণপত্রে স্বাক্ষর না করে অপারগতা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির বিরুদ্ধে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচারসহ নানাবিধ অন্তর্ঘাতকমূলক কর্মকাণ্ড ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়। একইসঙ্গে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা হয়। মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। ওই ঘটনায় স্থানীয় সরকারের প্রজ্ঞাপনে মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ ঘটনার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পুনরায় প্রজ্ঞাপন প্রদান করে। প্রজ্ঞাপনে বলা হয়- স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ধারা ৪০ (০২) অনুযায়ী সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ আহমেদ দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হলো। এ ঘটনার পর প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ আহমেদ দায়িত্বভার গ্রহণ করেন।

গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং ১৯৩৮/২০২৩ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি প্রদত্ত হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন আদেশ এবং মাননীয় আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-১৬৬৯/২০২৩ মামলায় গত ১২ জুন চেম্বার জজ আদালতের আদেশে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদের কারণ দর্শানো নোটিশ, সাময়িকভাবে বরখাস্তকরণ এবং প্যানেল মেয়র-১ কে পৌরসভার মেয়রের দায়িত্ব প্রদান সম্পর্কিত উল্লিখিত আদেশের কার্যকারিতা স্থগিতকরণ। হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-১৯৩৮/২০২৩ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রদত্ত হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তীকালীন আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং-১৬৬৯/২০২৩ মামলায় গত ১২ জুন ২০২৩ তারিখে চেম্বার জজ আদালতের আদেশ মূলে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ সাময়িকভাবে বরখাস্তকরণ, কারণ দর্শানো নোটিশ এবং প্যানেল মেয়র-১ কে পৌরসভার মেয়রের দায়িত্ব প্রদান সম্পর্কিত স্থানীয় সরকার বিভাগের সূত্রস্থ ১ নং স্মারক এবং ২ ও ৩ নং প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হয়েছে মর্মে নির্দেশক্রমে অবহিত করে।

সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আদেশ মেনে আমরা মেয়র তাসকিন আহমেদকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে গেলে তিনি আইনগতভাবে দায়িত্ববোধ নিতে অপারগতা প্রকাশ করেন।

সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী ও সিনিয়র সহকারী সচিব (সিইও) নাজিম উদ্দীন জানান, বিজ্ঞ আদালতের আদেশ ও স্থানীয় সরকার বিভাগের পত্র অনুসারে বহিষ্কৃত মেয়র তাসকিন আহমেদকে বুধবার দুপুর আড়াইটায় দায়িত্বভার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ আহমেদ ও আমার স্বাক্ষরিত দায়িত্বভার গ্রহণ পত্রে তাসকিন আহমেদ স্বাক্ষর না করে অপারগতা প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে।

এসব বিষয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতী বলেন, হাইকোর্ট ও মন্ত্রণালয় আমাকে মেয়র পদে পুনর্বহাল করেছেন। এজন্য পৌরসভায় এসে আমি আমার কার্যক্রম শুরু করেছি। এখানে দায়িত্বভার গ্রহণের কিছু নেই।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১০

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১১

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১২

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৩

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৪

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৫

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৬

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৭

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

টিভিতে আজকের যত খেলা

২০
X