উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার প্রধান সমন্বয়কারী গ্রেপ্তার

গ্রেপ্তার আরসা কমান্ডার। ছবি : কালবেলা
গ্রেপ্তার আরসা কমান্ডার। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে নুর কামাল ওরফে সমিউদ্দিন নামে এক আরসা কমান্ডারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার রাত ৯টার দিকে আশ্রয়শিবিরের কুতুপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত নুর কামাল রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান সমন্বয়কারী।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, দেশি-বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সমিউদ্দিন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহতের ঘটনায় সে সরাসরি জড়িত।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ইষ্ট ব্লক ডি-৭ এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তার সঙ্গে রোহিঙ্গা স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আরসার সঙ্গে বিরোধ ছিল। এ জন্য তাকে আরসা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

হু হু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১০

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

১১

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

১২

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

১৩

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১৪

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

১৫

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

১৬

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

১৭

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

১৮

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১৯

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X