গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেপ্তার

রোহিঙ্গাসহ গ্রেপ্তার দুজনকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা
রোহিঙ্গাসহ গ্রেপ্তার দুজনকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে ৭ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৩০ ডিসেম্বর) ফরিদপুর র‌্যাব-১০ কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ কালবেলাকে এ তথ্য জানান।

এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) রাত ২টায় দৌলতদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- কক্সবাজার রামু থানার মাহমুদুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম প্র. রিজভী চৌধুরী (২০) ও বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১ এর মৃত বশির আহম্মেদের ছেলে আবুল কালাম (৩৭) ।

কে এম শাইখ আকতার বলেন, শনিবার রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় চব্বিশ লাখ টাকা সমমূল্যের ৭ হাজার ৮৩০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেন। তারা বেশ কিছুদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে বিশেষ কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা রুজু করে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

স্পেন-পর্তুগাল লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময়ে, আছে টাইব্রেকারের সম্ভাবনাও

ডেপুটি স্পিকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদের সাক্ষাৎ

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

এই গাছ আমাদের অক্সিজেন দেবে, জীবন ও দেশ বাঁচাবে: এমপি মান্নান 

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি

বাজেট ব্যবসাবন্ধব, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়: বিপিজিএমইএ

পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণের পর হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

আনচেলত্তির যে ‘ভুল’ পরিকল্পনায় ব্রাজিলের ভরাডুবি

পাহাড় বা ভূমিধস থেকে বাঁচার দোয়া

১০

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল শুরু

১১

ময়মনসিংহে রুবেল হত্যা: ৪ আসামি গ্রেপ্তার, ধর্ষণের প্রমাণ মেলেনি

১২

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ 

১৩

গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষা ও পানিদূষণ রোধের নির্দেশ

১৪

৬ বছরের আইনি লড়াই / ৩০ লাখ টাকা পেল কারখানায় হাত হারানো সেই নাঈম

১৫

বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে: ভূমিমন্ত্রী

১৬

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০

১৭

বিশেষ শিশুদের সহায়তায় প্রয়াস ও বুয়েট ইইই বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৮

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

১৯

মসিকের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নেই নতুন কোনো কর

২০
X