বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

কিশোরগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কিশোরগঞ্জ জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী অটোরিকশা ও বালুবাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে হোসেনপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা বালু বহনকারী একটি ড্রাম ট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর তিনজনের মৃত্যু হয়।

নিহতের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মো. আলম মিয়া (৫০)। নিহত অপর দুজন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল নিহত চার ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X