জামান মৃধা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চ আদালতের নিষিদ্ধ বোমা মেশিনে বালু উত্তোলনের মহোৎসব

ডিমলায় সিক্স সিলিন্ডার বোমা মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। ছবি : কালবেলা
ডিমলায় সিক্স সিলিন্ডার বোমা মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলন। ছবি : কালবেলা

উচ্চ আদালত ও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কড়া নির্দেশনার পরও থামছে না অবৈধভাবে বালু উত্তোলন। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ডিমলা উপজেলার তিস্তা নদী, নাউতারা নদীসহ অন্যান্য নদীর ভূগর্ভস্থ থেকে শ্যালো মেশিন (রূপান্তরিত) বোমা মেশিনের সাহায্যে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। নদীর পাড়ে বালুর স্তুপ করার ফলে নষ্ট হচ্ছে পাড়ের ফসলি জমির উর্বরতা। এমনকি ট্রাক, ট্রাক্টর, এস্কেভেটর (ভেকু) ও মেশিন নদীর তীরে নেওয়ার জন্য নদীর প্রতিরক্ষা বাঁধটিও নির্বিচারে কাটছে তারা। গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও স্থাপনার আশ পাশেই বালু উত্তোলন করা হচ্ছে।

নীলফামারীর ডিমলা উপজেলায় সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধভাবে তিস্তানদীর ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রশাসনকে জানালে মিলে দায়সারা উত্তর আসতেছি, দেখতেছি, দেখবো অথবা ভূমি কর্মকর্তাকে পাঠাচ্ছি।

স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের নীরবতায় বালু উত্তোলনের মহোৎসব চলছে। তারা বলছেন প্রশাসনের নিকট একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না।

সাম্প্রতিক সময়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিজেল ইঞ্জিনকে বোমা মেশিনে রূপান্তরিত করার ফলে বিকট শব্দে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বিরক্ত হচ্ছে স্থানীয় বাসিন্দা, স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী এবং অসুস্থ মানুষজন।

সরেজমিনে দেখা গেছ, সোমবার (২৩ অক্টোবর) উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ১ নম্বর স্পার সংলগ্ন ওমর পাড়া গুচ্ছগ্রামে নদীর তীররক্ষা বাঁধ সংস্কারের নামে সিক্স সিলিন্ডার বোমা মেশিন বসিয়ে অবাধে চলছে বালু উত্তোলনের মহোৎসব। আর নিষিদ্ধ ঘোষিত এ বোমা মেশিন চালানোর হুকুমদাতা নাউতারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ (মনি) এমনটিই জানিয়েছে ওই মেশিনের কর্মচারী আমিনুর রহমানসহ অন্যান্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এভাবে নদী থেকে বালু উত্তোলন করলে আমাদের অবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও মেশিনের উচ্চমাত্রার শব্দে আমার বাচ্চার ঘুমে ব্যাঘাত ঘটছে। নদীর তীররক্ষা বাঁধের সংস্কারের কথা বলে বালু উত্তোলন করা হলেও তা না করে পাশের পরিত্যক্ত পুকুর ভরাটসহ আশপাশের বাড়ি ঘরেও দেওয়া হচ্ছে বালু। আর সামান্য কিছু বালু জিও ব্যাগে ভরাটের জন্য স্তুপ করে রাখা হয়েছে।

ওই মেশিনে কর্মরত আমিনুর রহমানকে মেশিন মালিকের নাম জিজ্ঞেস করলে তিনি বলেন, আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না। আসছেন ভিডিও করে চলে যান।

তিনি আরও বলেন, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। মেশিন চালানোর অনুমতি রয়েছে। এটা চেয়ারম্যানের মেশিন। আর কাজও তার। তার নির্দেশেই সরকারি কাজে বালু উত্তোলন করা হচ্ছে। আপনার কিছু বলার থাকলে চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন।

নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজের সাথে বোমা মেশিন চালানোর বিষয়ে কথা হলে তিনি বলেন, আমি ওই কাজের ঠিকাদার নই। আচ্ছা আগে বলেন তো ওখানে কেন মেশিন চলছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে হতে লোকাল অ্যারেজমেন্টের মাধ্যমে কাজটা করতে হবে।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন প্রজ্ঞাপনের কথা বললে তিনি বলেন, ওখানে গিয়ে আপনারা যদি এসব কথা বলেন। তাহলে বলেন, লিখেন, তাতে আমার কিছুই যায় আসে না। আর আমার কিছু বলারও নেই।

চেয়ারম্যান আরও বলেন, যে কাজটা চলছে, ওই এলাকাটি ভেঙে গেছে। এটা আপনারা, সাংবাদিকরা একটি বারও লিখলেন না। নিউজ করলেন না তো। এখানে মূলত শতাধিক পরিবারের বসতবাড়ি। আর নদী পাড়ের বাঁধ ভেঙে যাচ্ছে। সেই কারণে নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করে জিও ব্যাগে বাঁধ সংস্কার করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি রিটের পরিপ্রেক্ষিতে বোমা মেশিনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেন উচ্চ আদালত। এছাড়াও বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সালের নীতিমালা অনুযায়ী পাম্প বা অন্য কোন মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ওই আইনের (৩) উপ-ধারা (২) এ উল্লেখ রয়েছে ড্রেজিং কার্যক্রম বাল্কহেড বা প্রচলিত বলগেট ড্রেজার ব্যবহার করা যাইবে না। এবং সর্বোপরি এভাবে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচ্য হবে। এ ছাড়াও ২০১৯ সালের ১৭ জুন মহামান্য হাইকোর্ট বলেছেন ‘নদী থেকে বালু উত্তোলন বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারলে জেলা প্রশাসকদের (ডিসি) চাকরি ছেড়ে দিতে।’ বিশ্বব্যাপী নদীর আইনগত সত্তা ধারণার সূচনা হয়েছে কলম্বিয়ার আদালতের একটি রায় থেকে। নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ বিশেষ নদীকে লিগ্যাল পারসন ঘোষণা করা হয়েছে।

২০১৭ সালের মার্চ মাসে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হাইকোর্ট এক যুগান্তকারী রায়ে গঙ্গা ও যমুনা নদীসহ বাস্তুতন্ত্রকে জীবন্ত মানুষের মর্যাদা দিয়েছে। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ২০১৯ সালের একটি রায়ে দেশের নদীগুলোকে জুরিসটিকপারসন হিসেবে ঘোষণা করা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের সংগঠনের রিট আবেদনের প্রেক্ষিতে তুরাগ নদীকে লিভিং এনটিটি ঘোষণা করা হলেও পরে দেশের সব নদীর ক্ষেত্রে এ রায় বহাল রাখা হয়েছে। ফলে মানুষের যে সমস্ত আইনি অধিকার রয়েছে, এসব নদীরও তেমনি আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। অবৈধ বালু উত্তোলনসহ অন্যান্য দূষণ থেকে নদীকে বাঁচাতে যুগান্তকারী এ রায় দেওয়া হয়েছে। এ ছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা জানান, আমি মিটিংয়ে ঢাকায় আছি। লোক পাঠাচ্ছি। এরপর তিনি আর ফোন ধরেননি।

জেলা প্রশাসক নীলফামারী পঙ্কজ ঘোষ বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। আশা করছি বোমা মেশিনের দৌরাত্ম্য বন্ধ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

১০

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

১১

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১২

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

১৩

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১৪

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

১৫

হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

১৬

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

১৭

এবার হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম গ্রেপ্তার

১৮

নিখোঁজের ২ দিন পর কুয়াকাটায় ভেসে এলো মাঝির মরদেহ

১৯

রংপুরে হিসাবরক্ষণ কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

২০
X