কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে গাছে ঝুলছিল যুবকের মরদেহ

গাছ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা
গাছ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা

কুড়িগ্রাম পৌর শহরে গাছে ঝুলন্ত অবস্থায় গাডু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে রিভার ভিউ স্কুল মোড়ের একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে গাছের ওপর একটি শব্দ হয়। শব্দ শুনে লোকজন লাইট জ্বালিয়ে দেখতে পান গাছের ডালে বৈদ্যুতিক তার গলায় পেঁচানো এক যুবক ঝুলে আছেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে গাছ থেকে যুবকের মরদেহ নামায়। তার পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয় সদর থানা পুলিশ।

সদর থানার ওসি (তদন্ত) এম আর সাঈদ বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক গাছে ওঠে আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হু হু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

১০

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১১

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

১২

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

১৩

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

১৪

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

১৫

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১৬

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ছাড়াল ৪৩০০

১৮

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

১৯

খামেনির জানাজায় গেছেন মার্কিন ইনফ্লুয়েন্সাররা, তুমুল বিতর্ক

২০
X